সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা নারী দলকে ৯ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নারী দল।

শুক্রবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় শ্রীলঙ্কা নারী দলকে ১-৯ গোলে পরাজিত করেছে আফঈদারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।

২৯ মিনিটে স্বপ্নার দুর্দান্ত এক ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা। পরের মিনিটেই বক্সের ভেতর থেকে তার নেওয়া শটটি ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। অধিনায়ক আফঈদা খন্দকারও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ৩১ মিনিটে থারুশিকাকে পরাস্ত করতে পারেননি তিনিও।

৩৩ মিনিটে উমেলা মারমার নিখুঁত পাসেও গোল পাননি সাগরিকা। তবে ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পান এই ফরোয়ার্ড। শিখার ক্রস ঠেকাতে এগিয়ে আসেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা, কিন্তু তার পায়ের ফাঁক গলে বল চলে যায় সাগরিকার কাছে। সামনে ফাঁকা জাল, আর সেখানে বল পাঠাতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ছয়টি গোল যোগ করে বাংলাদেশ। বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশের মেয়েরা।

আজ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টে খেলছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights