হাসপাতালে আরও ২ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে রোগে আক্রান্ত হয়ে আরও দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে একজন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১০ জন ঢাকার মধ্যে এবং ১১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২০ মার্চ ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৮১ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৯৮ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights