অপশক্তির ছোবলে আমার অভাগা দেশ”

হাসিনা মরিয়ম

মানবতা আজ নিরবে নিভৃতে কাঁদে, চারপাশে এই পৈশাচিক নির্মমতায় গোটা জাতি স্তব্ধ নির্বাক, এমন দেশ কি আমরা চেয়েছিলাম..?
২০২৪ শে জুলাই ছাত্র জনতার বিপ্লবের শহীদদের রক্ত এখনও শুকাইনি,কতো মায়ের বুক খালি হয়েছে, কতো মায়ের সন্তানেরা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, কেউ তাদের খবর রাখার প্রয়োজন বোধ করে না, শুধু সবাই ব্যস্ত ক্ষমতার পালাবদল নিয়ে, কে কি দখল করবে, ক্ষমতার মোহে রাজনৈতিক দলগুলো ভুলে গেছে সেই নারকীয় জুলাই আন্দোলনের কথা, তা না হলে মানুষের সামনে এভাবে পৈশাচিক নির্মমতায় মানুষ খুন করতে পারে?,
সবাই ভিডিও করতে ব্যস্ত, অথচ যদি চার পাঁচজন মানুষ ও এগিয়ে যেতো তাহলে হয়তো এভাবে নির্মমভাবে তাকে মরতে হতো না,
একটা মানুষ কখনও একা না,তার সাথে জড়িয়ে আছে অনেকগুলো জীবন, তার বাবা মা ভাই বোন ও তার পরিবার, কে জানে হয়তো তার উপর নির্ভর করে গোটা পরিবার, আজকে ওরা কোথায় যাবে, কে এই পরিবারের দায়িত্ব নিবে,

শুধু সোহাগ না, প্রতিদিন পত্রিকা খুললে শুধু এইসব খবরই পত্রিকার জায়গা জুড়ে থাকে, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, ধর্ষন এই খবরগুলোর ভীড়ে অন্যান্য খবরগুলো ম্লান হয়ে যায়, ধর্ষণ করে বাবার সামনে মেয়ে খুন,স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, এই সব খবর আর মেনে নেয়া যাচ্ছে না,
এখন ফুলস্টপ দিতে হবে, যথেষ্ট হয়েছে, আর নয়,২০২৪ জুলাই বিপ্লব এই জন্য করেনি আমাদের সন্তানেরা,এইজন্য মায়েরা তাদের সন্তানদের জীবনবাজী রেখে বিপ্লব সার্থক করেননি,একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এতবড় ত্যাগ স্বীকার করেছেন,চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণের জন্য না,এ দেশের আপামর সাধারণ মানুষ রাজনীতি বোঝে না,এরা শান্তি চায়,কোন দল ক্ষমতায় আসবে, এগুলো নিয়ে তাদের মাথাব্যথা নেই, এরা নিশ্চিত নিরাপদ জীবন চায়, শান্তি চায়,

সরকারের উচিত হবে আর ছাড় নয়, কঠোর হস্তে দমন করতে হবে এ সব হায়েনাদের,দলমত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে দেশটাকে বাঁচাতে হবে, দেশ আমাদের মা,মাতৃভূমিকে রক্ষায় সবাই কে কাঁধে কাঁধ মিলিয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মনে রাখতে হবে দেশ শুধু একটা মানচিত্র না, এটা আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights