হোয়াটসঅ্যাপে প্রতারণা, দুবাইয়ে ১০০,০০০ দিরহাম হারালেন এক ভারতীয়!
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অনলাইন গ্রুপে প্রতারণার শিকার হয়ে ১০০,০০০ দিরহাম হারিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন সতীশ গাড্ডে (ছদ্মনাম, প্রকৃত নাম গোপন রাখা হয়েছে) নামে এক ভারতীয় ব্যাংক কনসালট্যান্ট। তিনি ব্যক্তিগত ঋণের মাধ্যমে দিরহামগুলো ধার নিয়েছিলেন। প্রতারিত হওয়ার পর এখন মাত্র ৮০০০ দিরহাম মাসিক কিস্তিতে পরিশোধ করছেন তিনি, যা তার মাসিক বেতনের অর্ধেকের চেয়েও বেশি।
প্রতারণার পুরো বিষয়টি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে ঘটেছিল। তাকে একটি হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অনলাইন গ্রুপে যুক্ত করা হয়েছিল। আর যারা তার সঙ্গে এমন প্রতারণা করল, তাদের সঙ্গে কখনো তার কথা বা দেখা হয়নি।
গত সপ্তাহে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে তিনি জানিয়েছেন, প্রতারণার বিষয়টি মনে হলে, আমি বিশ্বাস করতে পারি না যে আমি এর মধ্য দিয়ে গিয়েছি। আমি এমন লোকদের বিশ্বাস করেছিলাম, যাদের সম্পর্কে আমি কিছুই জানতাম না। এমনকি তাদের গলার আওয়াজও আমার অজানা ছিল। এমন করে তারা আমাকে আর্থিক ভাবে শেষ করে দিল!