পাওয়ারলিফটিং-এ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের তাসবিহুন নূরের স্বর্ণপদক অর্জন

অনলাইন ডেস্ক

জাপানের এশিয়ান আফ্রিকান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ছাত্র তাসবিহুন নূর তুলনা ৩টি স্বর্ণপদক অর্জন করেছে।

শান্ত-মারিয়ামের গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪৫তম ব্যাচের এই ছাত্র (জুনিয়র, u76 কেজি) তার ওজন শ্রেণিতে স্কোয়াট, বেঞ্চ প্রেস এবং ডেডলিফ্টে চ্যাম্পিয়ন স্বর্ণপদকসহ মোট ৩৮০.০ কেজি তুলে ৩টি স্বর্ণ জিতে অভূতপূর্ব এই সাফল্য অর্জন করে।

গত ৫ থেকে ১৩ জুলাই জাপানে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এই প্রতিযোগিতায় বাংলাদেশ পাওয়ারলিফটিং দল একই দিনে ৪টি স্বর্ণপদক অর্জন করে। আর এর মধ্যে দিয়ে বাংলাদেশ পেয়েছে মোট ৯টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights