জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ছাত্র জনতার জুলাই – আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

খাগড়াছড়িতে ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয় ৩ শতাধিক লোক। সকাল ৭টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার মোড় থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু করে খাগড়াছড়ি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

প্রতীকী ম্যারাথনে প্রথম হন ছাত্র মাইকেল ত্রিপুরা, দ্বিতীয় সৌমেশ ত্রিপুরা, তৃতীয় মো. পারভেজ। প্রতীকী ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদমিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights