সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭

কক্সবাজার প্রতিনিধি

সেন্টমার্টিনে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় ২টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোট দুইটিকে থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে গভীর সমূদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোট দুইটিকে জব্দ করে এবং তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেটসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights