নালিতাবাড়ীতে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকা আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে ২৯৯ বোতল ফেনসিডিলসহ এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবককে গ্রেফতার করেছে জামালপুর-শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত র‌্যাব-১৪ দল।অভিযুক্ত গ্রেফতারকৃত যুবকের নাম বিশ্বধর হাজং (৩৫)। ওই যুবক ঝিনাইগাতি উপজেলার জনৈক বিরেন্দ্র হাজং ছেলে।

র‌্যাব-১৪ প্রেস ব্রিফিং এ জনিয়েছে ওই কোম্পনির কোম্পনি কমান্ডারস্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই যুবকরে কাছ থেকে ওই পরিমাণ ফেনসিডিল পাওয়া যায়। এর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। অভিযুক্ত দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights