১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রনি ওরফে রাজুকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার আসামি মো. রনি ওরফে রাজু কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা শালংকা গ্রামের মো. আপ্তাব উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম. এম সবুজ রানা বুধবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব জানায়, ২০০৮ সালের জুলাই মাসে ফেনসিডিলসহ রাজধানীর খিলগাঁও থানায় গ্রেফতার হয় রাজু। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মাদক মামলা রুজু হয়। পরে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান রাজু।

মামলাটি বিচার শেষে আদালত উল্লেখিত আসামির বিরুদ্ধে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি রাজু সাজা থেকে বাঁচতে কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও বেশ পরিবর্তন করে দীর্ঘ ১৫ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন।

রাজুকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ ঢাকা জেলার ভাটারা থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন এলাকা থেকে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম.এম. সবুজ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার কর হয়।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম. এম সবুজ রানা জানান, মাদক গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights