আশুলিয়ায় গাড়ি চালককে হাত-পা বেঁধে হত্যা

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় আতিকুল ইসলাম আতিক নামের (৫০) নামের এক গাড়ি চালককে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। সকালে ক্ষতবিক্ষত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে আশুলিয়ার জামগড়ার রূপায়ন এলাকায় আতিকুল ইসলাম আতিক নামের ওই গাড়ি চালককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে লাশ একটি মাঠের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, রূপায়ান এলাকায় উঠতি বয়সী কিশোর গ্যাং সদস্যদের আনাগোনা বেড়ে গেছে। তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ। এবং আশেপাশে পোশাক কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়ার থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কি কারণে গাড়ি চালক আতিকুল ইসলামকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তার ব্যবহৃত মোবাইলের ক্লু ধরে অভিযুক্তদের ধরতে বিভিন্ন এলাকার অভিযান চলছে।

অপরদিকে সম্প্রতি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় অটোরিকসা চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের ঘটনায় দুই হত্যাকারীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights