শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

অনলাইন ডেস্ক

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যেই তথ্য কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ শনিবার সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দু’জন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে। দু’জন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন হবেন নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights