খুলনায় বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় বিজ্ঞানের সুফল এবং বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং তরুণদের দক্ষতা বাড়াতে ‘মেধা মননে বিজ্ঞান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘের অস্থায়ী কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শুভসংঘের নির্দেশনায় খুলনা জেলা শুভসংঘ কর্মশালার আয়োজন করে। ‘বিজ্ঞান যোগাযোগের প্রসারে তরুণদের সম্পৃক্ত করতে হবে, শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং এ সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য এ ধরনের আরো অনুষ্ঠান করা প্রয়োজন’—বলেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য আমাদের মূল অংশীদারদেরকে সম্পৃক্ত করে পারস্পরিক সহযোগিতা এবং সক্ষমতা অর্জনের মতো কর্মসূচি বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, যার মাঝে বিজ্ঞানভিত্তিক বার্তা জনসাধারণের কাছে পৌঁছানো, কৃষিতে বায়োটেকনোলজির ব্যবহার এবং তার বিকাশে কাজ করতে তরুণ সমাজ কীভাবে অবদান রাখতে পারে, তা তুলে ধরা হয়। এছাড়া অংশগ্রহণকারীরা এ সকল বিষয়ে প্রকল্প পরিকল্পনা এবং বাস্তবায়নের বিষয়ে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের পাশাপাশি এ বিষয়গুলোর উপর ব্যবহারিক সেশনের উপর জোর প্রয়োগ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরীর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজ্ঞান শিক্ষক সনৎ কুমার ঘরামী। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞানের প্রভাষক রবিউল হাসান, জীব বিজ্ঞানের প্রভাষক অরিন্দম মল্লিক, কৃষি বিজ্ঞানের প্রভাষক মো. জিল্লুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সৌমেন কুন্ডু, কিংকর মন্ডল, আবু রায়হান, জাহিদুল হক, নির্মল সানা, হামিম মোড়লসহ অন্যান্যরা। প্রোগ্রামের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights