সুলতান পদক পেলেন চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী
শুভ সরকার,নড়াইল থেকে
বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান পদক পেলেন বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃত চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী। সোমবার বেলা ১১টায় নড়াইলের সুলতান মে শিল্পী সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপি সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিল্পীকে সম্মাননা ও সুলতান স্বর্ণ পদক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামীন ঐতিহ্য, শিল্প সংস্কৃৃতির জেলা নড়াইল, শিল্প সংস্কৃতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্ব বরেন্য চিত্র শিল্পী এস,এম, সুলতান। নড়াইলের এই সুলতান ম কে সংস্কার করে আগামী বছর আমরা একে নতুন রূপে দেখবো। এর ঐতিহ্য রেখে আমরা সংস্কার করবো।
নড়াইলের মাশরাফি সে নিজের জন্য কিছু চাই না , সে শুধু নড়াইলের জন্য চাই, সে যখন যেটা বলে সেটা আমি চেষ্টা করি করে দিতে, আমি জানি তার হাতে কোন কাজ দিলে সে কাজটা একশ পারসেন্ট করে দিবে। সংস্কৃতি মন্ত্রনায়ন থেথেকে সে নড়াইলের জন্য যা চাইবে সেটা আমি দেয়ার চেষ্টা করবো।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-০২ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।
নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক মোঃ রেজাউল হাসেমসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক রাজনীতিবিদ, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও এস,এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৫ এপ্রিল থেকে সুলতান মে এ মেলা শুরু হয়।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে গুণি এই চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেওয়া হয়। জানা যায়, বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাসিম আহমেদ নাদভী ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের কার্যক্রম শুরুর ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন।
নড়াইল,২৯/০৪/২০২৪,
