টঙ্গীতে বাসায় বিস্ফোরণ: দগ্ধ চার মাসের শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে

অনলাইন ডেস্ক
গাজীপুর টঙ্গী মিরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) সকালের দিকে তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন। বাকি দগ্ধরা হলেন- মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী হাফিজা আক্তার (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জার ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী থেকে শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক। বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights