কাশিয়ানীতে চলন্ত মেশিনে সোয়েটার জড়িয়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলের মিলের হলারের সাথে সোয়েটার জড়িয়ে বিরু শেখ (৩৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর ব্যাসস্ট্যান্ডের গনি শেখের তেল মিলে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক(এসআই) মো. কামরুজ্জামান জানান, বিরু শেখ একাকী মিলে সরিষা থেকে তেল ভাঙাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার গায়ের সোয়েটার মেশিনের হলারের সাথে জড়িয়ে হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে বিরু শেখ মারা যায়। পরে হলারের সাথে জড়িয়ে থাকা বিরু সেখকে ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights