মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাব্রিয়েল বাড়ৈ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার গাব্রিয়েল বাড়ৈকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

গাব্রিয়েল বাড়ৈ উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শুয়াগ্রামের মৃত রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে। কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার দিন গাব্রিয়েল বাড়ৈ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৪০ জন আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights