৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা ভোট দিতে পারবেন

অনলাইন ডেস্ক

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালোটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা। প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।

সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights