২০ বছরের সাজাপ্রাপ্ত আসামির কাণ্ড, অতঃপর…

নোয়াখালীর হাতিয়া থানা পুলিশ ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সাজা এড়াতে আসামি নিজের নাম-পরিচয় গোপন করে ঢাকায় অবস্থান করে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন (৫৮) উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামি বিশ বছরের সাজাপ্রাপ্ত জি আর আসামি। ঢাকার শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাজা এড়াতে নাম পরিচয় পরিবর্তন করে ফেলেন। যাতে পুলিশ তাকে আইনের আওতায় আনতে না পারে। তথ্য প্রযুক্তির সহায়তায় নাম ঠিকানা বের করে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights