হাইকোর্টে প্রবেশের মুখে ইয়াবা, মদ ও হেরোইনসহ আটক ১

অনলাইন ডেস্ক

হাইকোর্টের এজলাসে প্রবেশের চেষ্টা করার সময় মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে অ্যানেক্স কোর্ট বিল্ডিংয়ে ঢোকার মুখে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে চার পিস ইয়াবা, একটি মদের বোতল, সিগারেটের ভেতরে লুকানো হেরোইন, পাঁচটি মোবাইল ফোন এবং কয়েকটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি আদালতের ভেতরে অবৈধ মাদকসহ প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights