চলতি বছর হাসপাতালে ভর্তি রোগী ছাড়াল ২৭ হাজার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৭ জন। এ নিয়ে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১১৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৮ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২১৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২৭ হাজার ১১৫ জন। এর মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights