নাটোরে বাসের ধাক্কায় নারী নিহত

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা একই উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন নাজমা বেগম। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যায়।

ওসি হাবিবুর রহমান আরো জানান, বাসের চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। নিহতের মরদেহ স্বজনদের কাছেন হস্তান্তর করা হয়েছে। বাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights