সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু ইমন উদ্দিন মারা গেছে। শিশুটি রবিবার ভোরে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম। একই ঘটনায় নিহত শিশু ইমন উদ্দিনের বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ আরো ৮ জন দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় জনৈক জাকির খন্দকারের টিনসেড বাড়ির ভাড়াটিয়া বাসায় বৈদ্যুতিক সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে শিশু ইমন উদ্দিন ও তার বাবা-মাসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, দগ্ধ শিশু ইমন উদ্দিন রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরো ৮ জন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দগ্ধ আরো ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights