পরশুরামে আবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীর পরশুরাম পৌরসভা বাউরপাথর এলাকায় আবদ্ধ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এমরান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমরান একই গ্রামের মৃত আবুল কাশেমের সন্তান।

আজ সোমবার সকাল থেকে এমরানের বাড়ির আশপাশে মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন কিছুটা অনুমান করতে পারে তাদের আবদ্ধ ঘর থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর পরশুরাম থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনকে নিয়ে আবদ্ধ ঘরের দরজা খুলে ভিতরে এমরানের ঝুলন্ত লাশটি দেখতে পায়, তাৎক্ষণিক পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এমরান বেশ কিছুদিন যাবত পরিবার থেকে আলাদা হয়ে থাকে। এছাড়া এমরান কিছুটা মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানা গেছে। এর আগে তার বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে বলেও জানা গেছে।

তার চার ভাই এর মধ্যে সবাই বিভিন্ন জায়গায় বসবাস করে, সে বাড়িতে একা থেকে আসছেন।

এই বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথে সাথে আমরা উপস্থিত হয়ে এমরানের মরদেহ উদ্ধার করি এবং ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। মরদেহ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights