সিনিয়র জজ আবদুর রহমান সরদার বিটিআরসির নতুন কমিশনার
অনলাইন ডেস্ক
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার।
মঙ্গলবার বিটিআরসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং কাস্টমস্, এক্সাইজ এন্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব শেষ করার পর অবসর গ্রহণ করেন। অবসরোত্তর সময়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
