বিজিবির অভিযানে ৪টি অস্ত্র ও ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খরের দ্বীপ এলাকায় নদীপথে টহলকালে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি টের পান। বিজিবিকে লক্ষ্য করে তারা এক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের ভেতরে নৌকাযোগে পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- জি-৩ রাইফেল ২টি, এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২) রাইফেল ১টি, এলএম-১৬ রাইফেল ১টি, ৮টি ম্যাগাজিনসহ মোট ৫০৭ রাউন্ড গুলি (১৯৯ রাউন্ড জি-৩, ১২০ রাউন্ড এমএ-১ এবং ১৮৮ রাউন্ড এলএম-১৬)। উদ্ধার করা অস্ত্র ও গুলি আলামত হিসেবে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights