আবারও ইসরায়েলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি তেহরানের

অনলাইন ডেস্ক

ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেহরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ শেষে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

আরাঘচি বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে কোনো মূল সমস্যার সমাধান হয়নি। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাব ইরান দেয়নি, বরং ইসরায়েলই বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়, এবং তেহরান সেই প্রস্তাব মেনে নেয়।

তিনি আরও বলেন, “বিষ্যতে যদি ইরানের ওপর আবার হামলা হয়, তাহলে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।

ওআইসি সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে একসাথে কাজ করার আহ্বান জানান এবং আরব দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights