ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া

অনলাইন ডেস্ক

নৌ-ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে রুশ বাহিনী।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ‘সিম্ফারোপোল’ নামে যুদ্ধজাহাজটি দানুবে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বিভিন্ন সংবাদমাধমে যুদ্ধজাহাজে হামলার কথা বলা হচ্ছে। তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না।

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমত্রো প্লেটেনচুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু ক্রু নিখোঁজ আছেন। তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করেননি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্মকে তিনি বলেছেন, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে এবারই প্রথমবারের মতো নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোনও যুদ্ধজাহাজে হামলা চালাল রুশ বাহিনী।

সিম্ফেরোপোল একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ। এটি প্রজেক্ট লাগুনার একটি জাহাজ। যুদ্ধজাহাজটি রেডিও-ইলেকট্রনিক গোয়েন্দা প্লাটফর্ম হিসেবে ৫০২ইম ট্রলার প্রকেল্পর আওতায় তৈরি করা হয়।

২০১৯ সালে জাহাজটি সমুদ্রের পানিতে নামে। তবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয় ২০২১ সালে। জাহাজটির মূল কাজ হলো গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা। সূত্র: আরটি, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights