ফ্রান্সে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহত ১, আহত ৫

অনলাইন ডেস্ক

ফ্রান্সের উত্তরাঞ্চলে শনিবার ভোরে কথা কাটাকাটির জেরে একটি মদের দোকানের বাইরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার গাড়ি চালিয়ে লোকজনকে চাপা দিয়েছে।

এই ঘটনায় একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডির এভরেক্স শহরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পুরুষ এবং এক নারীকে আটক করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন হামলাটি ইচ্ছাকৃতভাবে চালানো হলেও কোনো সন্ত্রাসী বা বর্ণবাদী উদ্দেশ্য জড়িত নয়। ঘটনাটি একটি হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

এভরেক্স পাবলিক প্রসিকিউটর রেমি কৌতিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই ঘটনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এছাড়া ৫ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।’

কৌতিন বলেন, ‘বেশ কয়েকজন পুরুষের সঙ্গে এক তরুণীর কথা কাটাকাটি হয়। ঝগড়ার পর তাদের মধ্যে একজন গাড়ি আনতে যান এবং ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে গাড়িটি বারের বাইরে ভিড়ের মধ্যে উঠিয়ে দেন। ঘটনাটি ক্রমেই জটিল আকার ধারণ করে ভয়াবহ ট্র্যাজেডিতে শেষ হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights