শিক্ষার্থীরা এটিকে তাদের রায় মনে করলে সম্মান জানাই : হামিম

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের বিষয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদ প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, এই ফলাফলকে শিক্ষার্থীরা যদি মনে করেন তাদের রায়, তবে এটিকে তিনি সম্মান জানান।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে হামিম লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষমান।’

তবে তিনি অভিযোগ করেছেন, ‘মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।’

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম বলেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা— আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights