সিঙ্গাপুরে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে যথাযথ ভাবগাম্ভীর্য আর বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। সকালে চ্যান্সারিতে জাতীয় সংগীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় এক মিনিটের নীরবতা। অতঃপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রদত্ত বাণীগুলো পড়ে শোনানো হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে করা হয় বিশেষ মোনাজাত।

দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন হাইকমিশনার। তিনি আশা প্রকাশ করেন যে, উন্নয়নশীল রাষ্ট্রের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের সমবেত প্রচেষ্ঠায় বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা।
হাইকমিশনার এই শুভদিনে একটি সুখী-সমৃদ্ধশালী ও শান্তিকামি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাইকমিশনে একটি রিসেপশন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশি কমউনিটির সদস্যরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights