সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার

অনলাইন ডেস্ক
সেবাগ্রহীতাদের হয়রানি না করার জন্য কর আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স রিপ্রেজেন্টিটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।

উপদেষ্টা বলেন, জনমানুষের হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা আনতে চায় অন্তর্বর্তী সরকার। এই সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে।

এসময় কর আইনজীবীদের প্রতি সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা।

আর এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, আগামী বছর থেকে করপোরেট কর দাখিল পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরই তৈরি করা হবে কর অ্যাপস।

কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights