ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার। এছাড়াও জেলা পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি গার্ড অব অর্নার প্রদান করেন। পরে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দিনটি পালনে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights