গাজীপুরে বিএনপির মহান স্বাধীনতা উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে ও মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক সুরুজ আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, এডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, হাসান আজমল ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। পরে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights