গোপালগঞ্জে ৩ দিনব্যাপী টেনিস টুর্নামেন্ট

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অফিসার্স ক্লাব টেনিস টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাতে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। দ্বিতীয় টেনিস ট্যুর হিসেবে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ টুর্ণামেন্টের আয়োজন করেছে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হামীমুর রহমান বলেন, গোপালগঞ্জ, যশোর, খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরাসহ ১৩ জেলার ২৩ টি দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ টুর্ণামেন্টের খেলাগুলো অফিসার্স ক্লাব ও পুলিশ সুপারের কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার এ টুর্ণামেন্ট শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights