অর্ধশতাধিক শিক্ষার্থী পেলেন প্রেজেন্টেশন প্রশিক্ষণ ও সনদ

‎
‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘দ্য আর্ট অব প্রেজেন্টেশন: বি অ্যা স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট স্পিকার’ শীর্ষক সেমিনারের মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থীকে প্রেজেন্টেশন প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন CAREERCOACH Training Solutions-এর Youth Career Developer ও Soft Skills Trainer মো. রাকিব হোসাইন। তিনি অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসীভাবে কথা বলা, শ্রোতাদের মনোযোগ ধরে রাখা এবং প্রভাবশালী প্রেজেন্টেশন দেওয়ার কৌশল শেখান।
‎
‎প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে আগস্ট ও সেপ্টেম্বর মাসের সেরা লেখকদের পুরস্কার প্রদান করা হয়। আগস্ট মাসের সেরা লেখক নির্বাচিত হন আকরাম খান, ফাতিমা আক্তার, আল ফারাবী ভূঁইয়া ও নুসরাত জাহান অর্পিতা, আর সেপ্টেম্বর মাসে ফাহিম হাসনাত, মালিহা মেহনাজ ও হুমায়ুন আহমেদ।
‎
‎সেরা লেখক ফাহিম হাসনাত বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। লেখালেখির পাশাপাশি এমন কার্যক্রম আত্মবিশ্বাস বাড়ায় এবং নিজেকে আরও উন্নত করার সুযোগ দেয়।”
‎
‎সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম বলেন, “আমাদের সংগঠন শুধু লেখালেখির নয়, শেখা ও বিকাশের একটি প্ল্যাটফর্ম। নিয়মিতভাবে এমন আয়োজনের মাধ্যমে সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করছি।”
‎
‎সভাপতি সাফা আক্তার নোলক বলেন, “আমরা চাই সদস্যরা শুধু লেখক হিসেবেই নয়, আত্মবিশ্বাসী বক্তা হিসেবেও গড়ে উঠুক। এই আয়োজন তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।”
‎
‎
‎

Displaying

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights