মাঠে বিএনপি জামায়াত ইসলামি দলের প্রার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ এবং ঘোড়াঘাট এই চার উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান নবাবগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্ঠা মো. মকবুলার রহমান গোর্কি। জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নুর আলম সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী জেলা শাখার সহ-সভাপতি মুফতি নুরুল করিম, এবি পার্টির প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক। এ ছাড়া জাতীয় পার্টি, এনসিপি,বাম ও নতুন দলের প্রার্থী কিংবা নেতা-কর্মীদের তেমন সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। ডা. এ জেড এম জাহিদ হোসেন এরই মধ্যে দলকে সংগঠিত রাখতে এ আসনের চার উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং বিভিন্ন অনুষ্ঠনে উপস্থিত থাকছেন। মো. মকবুলার রহমান গোর্কি বলেন, ছাত্রাবস্থায় সাবেক ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। বিএনপি মনোনয়ন দিলে সর্বস্তরের জনগণের সমর্থন পাব। আনোয়ারুল ইসলাম বলেন, চার উপজেলার মধ্যে তিনটি পৌরসভা, বাকি ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উপজেলাকে পৌরসভা করার জন্য আপ্রাণ চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights