নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৪৯) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাসুদ শেখ উপজেলার শুক্তগ্রামের সবোর শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে উপজেলার শুক্তগ্রামে মোবাইল ফোন বেচা-কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে মাসুদ রানার বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। ওই রাতে শুক্তগ্রাম দত্তের মোড় বাজার থেকে বাড়ি ফেরার পথে মান্দার খানের বাড়ির সন্নিকটে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন মাসুদ রানার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলে পড়ে। ধারালো অস্ত্রের কোপ ও হাতুড়ি পেটার কারণে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মাসুদ রানা।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights