জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় প্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে একমাত্র ছাত্রীদের আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বুধবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে তফসিল ঘোষণা করেন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।

এ সময় অধ্যাপক মোস্তফা হাসান জানান, জকসু নির্বাচন সামনে রেখে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯, ১০ ও ১১ নভেম্বর তিনদিন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ ও ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল আগামী ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর (বুধবার)। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭, ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর (মঙ্গলবার)।

প্রার্থীদের নির্বাচনি প্রচারণার সময় ৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত। ভোটগ্রহণের তারিখ শুরু হবে ২২ ডিসেম্বর সকাল ৯টায় বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকেল চারটা থেকে ভোট শুরু হবে গণনা। ২২ ও ২৩ ডিসেম্বর সোমবার ও মঙ্গলবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights