নাটোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় কাউন্সিলর কারাগারে

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার মামলার পৌর কাউন্সিলর আবু বক্করকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃস্পতিবার দুপুরে নাটোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত আবু বক্কর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ নলডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডে অভিযুক্ত কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়ীতে এক গৃহবধূকে ডেকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে কৌশলে ওই গৃহবধূ পালিয়ে গিয়ে তার দিনমজুর স্বামীকে জানায়। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights