দেশে সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা চালু

অনলাইন ডেস্ক

পাইলট প্রকল্প হিসেবে দেশে ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে চালু হলো বৈকালিক চিকিৎসা সেবা। এখন থেকে দিনের নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে বিকালে রোগী দেখবেন চিকিৎসকেরা।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ এলাকা মানিকগঞ্জ সদর হাসপাতালের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু করা হলো। পরবর্তীতে সব হাসপাতালে এই সেবা চালু করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এই সুযোগ পাবেন বিশালসংখ্যক চিকিৎসক।’
এসময়, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights