বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাবের সাধারণ সদস্যদের কণ্ঠভোটে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি নির্বাচিত হয়।

নতুন কমিটিতে আরিফ হোসাইন সভাপতি এবং মো. আবু উবাইদা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এক বছর মেয়াদি কমিটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন—সহসভাপতি নওরিন নূর তিষা, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম নিওন, সাংগঠনিক সম্পাদক ডালিয়া হালদার, কোষাধ্যক্ষ আবির হোসেন ওমর, দপ্তর সম্পাদক সাইফুল, প্রচার সম্পাদক সিয়াম এবং গ্রন্থাগার সম্পাদক শিমু আক্তার।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের জীবন ও তাহসিন সারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights