শার্শায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মীর ফারুক হোসেন নাভারন শার্শা প্রতিনিধিঃ
সারাদেশে পতিত ফ্যাসিদ আওয়ামী লীগের লকডাউন ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পথসভা করেছে বিএনপি।উপজেলা শার্শা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নির্দেশনায় তার সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন।
১৩ই নভেম্বর বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় নাভারন বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নাভারণ বিএনপির কার্যালয় সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সেবা ক্লিনিক মোড় সাতক্ষীরা মোড় হয়ে কলেজ গেটে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী শাহীন যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রচার সম্পাদক নজরুল ইসলাম সহ সংগঠনিক সম্পাদকআব্দুর রউফ মন্টু সব স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন লক্ষণপুর ইউনিয়ন ব্যাংকের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম যুগ্ন সম্পাদক মীর ফারুক হোসেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াস উদ্দিন শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোখলেসুর রহমান নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজিদুর রহমান সাজু সাধারণ সম্পাদক পারভেজ রহমান সহ বিএনপি যুবদল ছাত্রদল মহিলাদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
