দেশে ফিরলেন আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতেে একটি ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি।

এর আগে, গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরে যান অধ্যাপক আলী রীয়াজ। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে একটি সেমিনারে বক্তৃতা দেন তিনি।

তাছাড়া ১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত করা হয়।

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ছিলেন। যার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights