ছাতকে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জের ছাতকে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকালে উপজেলা সদরে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের মণ্ডলিভোগের দলীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সভা করেন নেতাকর্মীরা।

এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি ঘটনার ৪ দিন পরও পুলিশ কর্তৃক মামলা না নেওয়ার ক্ষোভ প্রকাশ করা হয়।
মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
হত্যাকাণ্ডের জড়িত প্রধান অভিযুক্ত আব্দুল কদ্দুছ শিবলু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় প্রতিবাদ সভা থেকে।

সমাবেশে বক্তব্য রাখেন ছাতক পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, ছাতক পৌরসভার কাউন্সিলর হাজী নাজিমুল হক, শফিকুল ইসলাম, ইরাজ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান আব্দুল খালিক পীর, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights