গণভোটের জন্য অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশনা

ভোটারদের জন্য গণভোট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানোনো হয়।

এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের তালিকা। দুই ভোটের সময়সীমা একই থাকবে অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে।

এতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালটবক্স ও ব্যালটপেপার থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা দুই ভোটের দায়িত্বেই নিয়োজিত থাকবেন। গণভোটে একটি প্রশ্ন থাকবে। সম্মতি জ্ঞাপন করলে ‘হ্যাঁ’-তে, নাহলে ‘না’-তে সিল দিতে হবে। প্রবাসীরা পোস্টাল ব্যালটে গণভোটে অংশ নিতে পারবেন। একইসময়ে দুই ভোটের গণনা চলবে। জাতীয় নির্বাচনের ভোট গণনা পদ্ধতির মতোই গণভোট গণনা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights