আরও ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত চারজনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন ৮১৩ জন। মারা গেছেন ৯ জন।
উল্লেখ্য, গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। মারা গেছেন ২৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights