খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপালগঞ্জে ঠাকুরবাড়িতে বিশেষ প্রার্থনা

গোপালগঞ্জ প্রতিনিধি:

হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট বাংলাদেশ কমিটির সভাপতি সোমনাথ দের উদ্যোগে এই পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনার অংশ হিসেবে শুক্রবার এই প্রার্থনার আয়োজন করা হয়েছে। তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন। এসময় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর, শ্রী রমেন্দ্র নাথ সরকার, শ্রী রামানন্দ বৈসহ মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights