ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকৃতির একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানান। দেশটির সরকারের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেছেন, বুধবার বিকেলে ট্যাংকারটির নিয়ন্ত্রণ নেয় কোস্ট গার্ড। কিন্তু কোন জাহাজ জব্দ করা হয়েছে। এতে জ্বালানি ছিল নাকি, কোথা থেকে এটি এসেছিল বা যাচ্ছিল— তার বিস্তারিত কিছু জানানি তারা। জাহাজটির নামও প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন।

ট্যাংকার জব্দের ব্যাপারে ট্রাম্প হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে বলেছেন, “আমরা এ মাত্র ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করেছি… বড় ট্যাংকার, খুবই বড়, জব্দকৃত ট্যাংকারের মধ্যে সবচেয়ে বড়।”

ট্যাংকার জব্দের পাশপাশি অন্য আরও কিছু ঘটছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “অন্যকিছুও হচ্ছে। আপনারা পরে এগুলো দেখতে পারবেন। এগুলো নিয়ে পরবর্তীতে আরও কিছু মানুষের সঙ্গে কথা হবে।”

এ ট্যাংকারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স–এ জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও কোস্টগার্ড, সামরিক সহায়তায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনিজুয়েলা ও ইরানের তেল বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। তিনি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়

সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলা এবং ইরানের জ্বালানি সরবরাহ করায় ট্যাংকারটি জব্দ করা হয়েছে। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সেনারা হেলিকপ্টারে করে ট্যাংকারটিতে নামছেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স–এ জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও কোস্টগার্ড, সামরিক সহায়তায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনিজুয়েলা ও ইরানের তেল বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। তিনি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়—দুটি হেলিকপ্টার একটি জাহাজের কাছে পৌঁছায় এবং সেনারা রশি বেয়ে ট্যাংকারটিতে নামছেন।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights