কেজি স্কুল এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল

কাশিমপুর মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন এর উদ্যোগে মূসা নগর লেব্রটরী স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশন এর বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার। সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মান্নান মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম মানু, বক্তব্য রাখেন কাশিমপুর মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন এর সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আজাদ মাহমুদ।
আরও বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম বুলবুল, মোঃ শরীফুল ইসলাম শরীফ,মোঃ সাইদুর রহমান, মোঃ জুয়েল রানা,মোঃ মনির হোসেন, অধ্যাপক মোঃ ইসমাঈল দেওয়ান, মোঃ বাদল হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ আশরাফ, মোঃ জাহাঙ্গীর আলম দুলাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সবাই ব্যক্তি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান করেছি। আমরা অনেক ঘাত- প্রতিঘাত মোকাবিলা করে প্রতিষ্ঠান ধরে রেখেছি। আমরা জেলা কেজি স্কুল এসোসিয়েশন এর অক্লান্ত পরিশ্রমের ফলে একত্রে বই আনতে পেরেছি। সবাই ঐক্য বদ্ধ থাকার কারণে, আজকে আমাদের অনেক কাজ সহজ হয়েছে। আগামীতে ও আমরা সবাই ঐক্য বদ্ধ থেকে সকল কাজ করবো ইনশাআল্লাহ।
অনান্য বক্তারা বলেন,আজকে যেভাবে আমরা ঐক্য বদ্ধ হয়ে একটি সুন্দর অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি,আগামীতে ও আমরা সকল কাজ ঐক্য বদ্ধ ভাবে করবো ইনশাআল্লাহ।
দোওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, সভাপতি মোঃ আব্দুল মান্নান মাষ্টার। এরপর সকলের মাঝে ইফতারি পরিবেশন করা হয়,মূসা নগর লেব্রটরী স্কুলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights