সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৬টি ল্যাপটপ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৬টি ল্যাপটপ বিতরণ এবং নব নিয়োগকৃত সহকারী শিক্ষকদের বরণ করে নেওয়া হয়েছে।

সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও নব নিয়োগকৃত সহকারী শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

‘বিজ্ঞানভিত্তিক প্রগতিশীল শিক্ষাপদ্ধতি স্মার্ট বাংলাদেশ গঠনের পাথেয়’ মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে। ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। সেই স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিশুরা। তাই শিশুদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights